1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের নবম জাতীয় ঝাঁক অবকাশ সমাপনী অনুষ্ঠান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের নবম জাতীয় ঝাঁক অবকাশ সমাপনী অনুষ্ঠান

  • আপডেট টাইম : Saturday, December 24, 2022
  • 466 বার
IMG 20221224 230201

দেওয়ান সামান উদ্দিন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

“হাতে হাতে করি কাজ, গড়ে তুলি দেশকে আজ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন এর নবম জাতীয় ঝাঁক অবকাশ ২০২২ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ই পাড়া এলাকার এসোসিয়েশনের জাতীয় ক্যাম্প সাইটে নবম জাতীয় ঝাঁক অবকাশের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের জাতীয় কমিশনার এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব মোঃ মামুন-আল-রশীদ।

মনীষ চাকমা, পরিচালক, পলিসি এবং অপারেশন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বিশেষ অতিথি মোঃ কামরুজ্জামান, উপপরিচালক, স্থানীয় সরকার, গাজীপুর, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, গাজীপুর, ডা: মোঃ আলবেলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, গাজীপুর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস ও প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ (প্রোগ্রাম) অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বেলা রাণী সরকার, হলদেপাখি কমিশনার ও ধন্যবাদ দেন চাঁদ সুলতানা, ক্যাম্প কমিশনার। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ১০ অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি, বিজ্ঞ পাখি, কমিশনার, গাইডার, ট্রেইনার, অফিস স্টাফ সহ ৩৫০ জন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com