1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : Tuesday, November 17, 2026
  • 46 বার
Messenger creation 277C1FB5 3156 4957 BE8E 62AB3B6F2F2A

মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বের করা হয়।

মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম. মহসীনের সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ।

এ সময় উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আজম সিদ্দিকী, সহসভাপতি মিজানুর রহমান জুয়েল, যুগ্ম সম্পাদক শহীদুর রহমান সিদ্দিকী ও সাজ্জাদ হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পৌর যুবদলের আহবায়ক হামিদুর রহমান লাঠু, সদস্য সচিব ইবাদুল সিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম স্বপনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, বিএনপি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বাধাগ্রস্থ করতে ভারত থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com