1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের যাত্রা শুরু, নেতৃত্বে শামীম-মহব্বত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের যাত্রা শুরু, নেতৃত্বে শামীম-মহব্বত

  • আপডেট টাইম : Friday, June 20, 2025
  • 597 বার
Messenger creation F7AD5752 08DB 45CB A137 B01F318D4713

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
যাত্রা শুরু করলো টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার (২০ জুন) বিকেলে টাঙ্গাইল শহরের নিরালা ঘর রেস্টুরেন্টে সাধারণ সভার মাধ্যমে এর প্রথম কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীম ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মহব্বত হোসেন।

সহ সভাপতি মনোনীত হয়েছেন মাই টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মির্জা মাসুদ, যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন এশিয়ান টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও দৈনিক বাংলাবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুজ্জামান খান মোস্তফা, কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন জিটিভি ও বাসস প্রতিনিধি মহিউদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন আরটিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও দৈনিক মানবজমিন পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন এবং ক্রীড়া সম্পাদক মনোনীত হয়েছেন আমার দেশ পত্রিকার সখিপুর উপজেলা প্রতিনিধি আনোয়ার কবির।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, প্রবীণ সাংবাদিক বিমান বিহারী দাস ও যুক্তরাষ্ট্র সেন্ট্রাল বিএনপির সাবেক সভাপতি নাসিম এম খান রুনু।

সভায় টাঙ্গাইলের ১২টি উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৭০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com