1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন

মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম : Saturday, October 17, 2026
  • 12 বার
received 1573878884426507

​মোঃ জাহাঙ্গীর হোসেনঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল চারটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলেন—টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের হেলপার আব্দুল রহিম (৪০)।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘এস আই ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি তার সামনে থাকা একটি পিকআপকে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের হেলপার আব্দুল রহিম মারা যান।
​খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
​গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com