1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে গোড়াইয়ে গুলিবিদ্ধ ইমনের দাফন সম্পন্ন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুরে গোড়াইয়ে গুলিবিদ্ধ ইমনের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম : Monday, August 19, 2024
  • 837 বার
fdsf

শাকিব মোহাম্মাদ তুহিন , মির্জাপুর প্রতিনিধি

রোববার ১৮ আগস্ট রাত ৯টায় গোপালপুর উপজেলার নলিন হাই স্কুল মাঠে জানাজা নামাজে হাজারো মানুষের ঢল নামে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত ইমনের ছোট ভাই হাফেজ সুমন জানাজা নামাজ পড়ান। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর ও বিএনপির কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা ও উপজেলার সমন্বয়কবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ জানাজায় অংশ নেয়। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ইমন। দুই সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মারা যান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com