1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি পাপন সম্পাদক নাজমুল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি পাপন সম্পাদক নাজমুল ৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি পাপন সম্পাদক নাজমুল

  • আপডেট টাইম : Wednesday, November 25, 2026
  • 1 বার
IMG 20261125 204623

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের ডাক পত্রিকার মির্জাপুর প্রতিনিধি খাইরুল করিম পাপনকে সভাপতি এবং দৈনিক আমার বার্তার প্রতিনিধি নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে ২০২৬-২০২৮ মেয়াদের দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মোজাম্মেল হক (বিজয় টিভি ও দৈনিক কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন (মাইটিভি), সাংগঠনিক সম্পাদক শাহ সৈকত মুন্না (দৈনিক খোলা কাগজ ও দৈনিক অধিকার) দপ্তর সম্পাদক ডি এম শামীম সুমন (পূর্বাকাশ), প্রচার সম্পাদক উত্তম বণিক (পাক্ষিক নতুন প্রহর), শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সাদিকুল ইসলাম সজিব (দৈনিক ঢাকা প্রতিদিন ও মির্জাপুর প্রতিদিন ডটকমের সম্পাদক) এবং ক্রীড়া সম্পাদক মির্জা নুরুল হুদা আদিপ (দৈনিক বর্তমান বাংলা)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন—মীর আনোয়ার হোসেন টুটুল (দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশন), মো. রেজাউল করিম শিপন (স্টাফ রিপোর্টার, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), রাহুল রায় (স্টাফ রিপোর্টার, চ্যানেল আই) ও সাদ্দাম হোসেন (দৈনিক আজকের টেলিগ্রাম)।

এদিকে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এ ছাড়া অভিনন্দন জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, উপদেষ্টা ও সহকারী কমিশনার (ভূমি) ও মির্জাপুর পৌরসভার প্রশাসক তৌফিক রেজা এবং উপদেষ্টা ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com