1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার

  • আপডেট টাইম : Friday, November 20, 2026
  • 15 বার
IMG 20261120 225043

মো. সানোয়ার হোসেনঃ

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি ফিতা কেটে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার রেবেকা সুলতানা রুবি, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত অফিসার দেওয়ান মোহাম্মদ আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্ম্রাট প্রমুখ।
 
জানা যায়, এবছর আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩৪৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান বিক্রি করতে পারবেন। কৃষকরা কৃষি অফিসের তালিকার মাধ্যমে সরকারিভাবে ধান বিক্রি করতে পারবেন।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ আবু সায়েম জানান, এবছর ফলন ভালো হয়েছে এবং দামও সস্তোষজনক। আশা করা যাচ্ছে, আমরা এই বছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com