মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
“শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” স্লোগান প্রতিপাদ্য করে মির্জাপুর জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ পালিত হয়েছে। কন্যা শিশু দিবস উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল আলম সভাপতিত্ব করেন।
সোমবার (১২ (সেপ্টম্বর) বেলা সাড়ে এগারটায় মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন, উপজেলা খাদ্য কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা প্রশাসন স্কুলের ভাইস প্রিন্সিপাল কমলা রানী প্রমুখ। এর আগে শৈশবে নজরুল বিষয়ে সচিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম।