1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিএনপির ইফতার মাহফিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন

মির্জাপুরে বিএনপির ইফতার মাহফিল

  • আপডেট টাইম : Saturday, March 30, 2024
  • 615 বার
received 1095097235051766

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই অনুষ্ঠানে কারা নির্যাতিত প্রায় শতাধিক নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (৩০ মার্চ) মির্জাপুর বংশাই জামে মসজিদ প্রাঙ্গনে এই ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির ইফতার মাহফিলে জাতীয় পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরাও অংশ নেন।

অনুষ্ঠানে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও এই আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, এই সরকার জনগনের সরকার নয়, এই সরকার আওয়ামী লীগের সরকার। আমরা রাজপথে আছি, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে সংগ্রাম চালিয়ে যাবো। দেশের সাধারণ মানুষ আমাদের সমর্থন করে।

মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট রউফ মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ মির্জাপুর উপজেলা , পৌর বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com