মোঃ হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
আমাগী ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন করেছে ১০ দলীয় নির্বাচনী জোট। বুধবার সন্ধ্যা সাতটায় জামায়াতের উপজেলা অফিসে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ১০ দলীয় প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার। বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, খেলফত মজলিশের টাঙ্গাইল জেলা সভাপতি মুফতি আবু তাহের, উপজেলা সভাপতি আসাদুজ্জামান খান সিটু, বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা বদিউজ্জামন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মনিরুজ্জামান, জাতীয় নারিক পার্টির যুগ্ম সমন্বয়ক মো. লিটন হোসেন, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আরাফাত ইসলাম প্রমুখ।