1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত

উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : Tuesday, September 1, 2026
  • 6 বার
IMG 20260901 WA0012

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
গৌরব, ঐতিহ্য, সাফল্য ও আন্দোলন-সংগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের মির্জাপুরে পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মির্জাপুর মিনি স্টেডিয়াম মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণজমায়েত ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন।
ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে এবং একপর্যায়ে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মির্জাপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মির্জাপুর মিনি স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, আলী এজাজ খান রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোহাম্মদ তাজউদ্দীন উদ্দিন সিকদার।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com