খায়রুল করিম পাপন :
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী জাতীয় সংসদের ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির’ সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মির্জাপুর উপজেলা শাখা।
শনিবার সকালে শিক্ষক নেতৃবৃন্দ এমপি মহোদয়ের বাসভবনে উপস্থিত হয়ে এই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক আল মামুন খান, সহ-সভাপতি মোঃ সামছুল আলম, মোঃ মোকাদ্দছ আলী ও মোঃ শাহিনুর রহমান এবং নির্বাহী সাধারণ সম্পাদক সেলিম আল মামুন।
এ সময় শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ শামীম দেওয়ান সুমন, কাজী জুলহাস, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, মোঃ মাহবুব আল হাসান, মোঃ ইসমাইল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনা প্রদানকালে আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি শিক্ষক নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। শিক্ষক নেতৃবৃন্দও তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তিতে শুভকামনা জানান এবং মির্জাপুরের সার্বিক উন্নয়নে তাঁর ধারাবাহিক সাফল্য কামনা করেন।