1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

  • আপডেট টাইম : Tuesday, July 28, 2020
  • 981 বার
received 280201206439249 mh1594287699744

মোঃ জাহাঙ্গীর হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। ঘটনার পর মাদকাসক্ত ছেলে মহর আলী (৩৮) কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মহর আলী দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। তাঁর বাবা আবদুল মজিদ কয়েক বছর আগে মারা গেছেন। অভাবের সংসারে নেশা গ্রস্থ ছেলে মহর আলী সকালে তার মা সুন্দুরী বেগমের (৫৮) কাছে নেশা কেনার জন্য টাকা চান। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করেন। এক পর্যায়ে মহর আলী ক্ষিপ্ত হয়ে তার মাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই সুন্দুরী বেগমের মৃত্যু হয়। এদিকে আহত সুন্দুরী বেগমকে রক্ষায় এগিয়ে আসেন তাঁর ছোট ভাই বাবুল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার ও প্রতিবেশী চাচা হাকিম মুন্সীর স্ত্রী মোমেনা বেগম। মহর আলী তাঁদের দুজনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে মহরকে আটক করে থানায় খবর দেন। চিকিৎসার আহত জন্য মোমেনা বেগমকে গুরুতর অবস্থায় মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ও তাসলিমাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ওই যুবক মাদকাসক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

2 responses to “মির্জাপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে”

  1. Avatar of Jiscopy Jiscopy says:

    Stage IV Cancer cells have spread beyond the pelvis, to other body parts, into the lining of the bladder or rectum and or have spread to lymph nodes in the groin 60mg priligy Pecegueiro, M

  2. cost cytotec Salek M, Clark CCT, Taghizadeh M, Jafarnejad S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com