1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Sunday, July 19, 2026
  • 118 বার
Messenger creation 2A488B10 C35E 417D 82E5 C3B6DBD41D9E

খায়রুল করিম পাপন, স্টাফ রিপোর্টার
“কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক বর্ণাঢ্য গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক মির্জাপুর শাখার আয়োজনে ব্যাংক কার্যালয়ে এই সমাবেশ সম্পন্ন হয়।
​সমাবেশে ব্যাংকের আধুনিক ও কল্যাণমুখী সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ইসলামী ব্যাংকিংয়ের শরী‘আহ ভিত্তিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান (ময়মনসিংহ জোন) জনাব মো. আনিছুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন,
​”ইসলামী ব্যাংক সর্বদা গ্রাহকদের আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং টেকসই ও কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থার প্রসারে ইসলামী ব্যাংকের ভূমিকা অনন্য। আমরা গ্রাহকদের আরও উন্নত এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক মির্জাপুর শাখার এফএভিপি ও শাখা প্রধান জনাব মোহাম্মদ আব্দুল মতিন সরকার। তিনি সমাবেশে আগত সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান এবং ব্যাংকের সমৃদ্ধিতে গ্রাহকদের দীর্ঘদিনের সহযোগিতার কথা স্মরণ করেন।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াহিয়া খান মারুফ, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী এবং মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম শহিদ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব জাহাঙ্গীর হোসেন এবং বংশাই ডিজিটাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সংবাদকর্মী হারুন অর রশীদ।
​ইসলামী ব্যাংক মির্জাপুর শাখার এফএভিপি ও শাখা প্রধান জনাব মোহাম্মদ আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com