1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের নবম জাতীয় ঝাঁক অবকাশ সমাপনী অনুষ্ঠান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি পাপন সম্পাদক নাজমুল ৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের নবম জাতীয় ঝাঁক অবকাশ সমাপনী অনুষ্ঠান

  • আপডেট টাইম : Saturday, December 24, 2022
  • 492 বার
IMG 20221224 230201

দেওয়ান সামান উদ্দিন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

“হাতে হাতে করি কাজ, গড়ে তুলি দেশকে আজ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন এর নবম জাতীয় ঝাঁক অবকাশ ২০২২ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ই পাড়া এলাকার এসোসিয়েশনের জাতীয় ক্যাম্প সাইটে নবম জাতীয় ঝাঁক অবকাশের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের জাতীয় কমিশনার এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব মোঃ মামুন-আল-রশীদ।

মনীষ চাকমা, পরিচালক, পলিসি এবং অপারেশন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বিশেষ অতিথি মোঃ কামরুজ্জামান, উপপরিচালক, স্থানীয় সরকার, গাজীপুর, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, গাজীপুর, ডা: মোঃ আলবেলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, গাজীপুর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস ও প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ (প্রোগ্রাম) অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বেলা রাণী সরকার, হলদেপাখি কমিশনার ও ধন্যবাদ দেন চাঁদ সুলতানা, ক্যাম্প কমিশনার। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ১০ অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি, বিজ্ঞ পাখি, কমিশনার, গাইডার, ট্রেইনার, অফিস স্টাফ সহ ৩৫০ জন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com