1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
করোনা মোকাবেলায় গঠিত জাপার কমিটিতে টাঙ্গাইলের জয়নাল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

করোনা মোকাবেলায় গঠিত জাপার কমিটিতে টাঙ্গাইলের জয়নাল

  • আপডেট টাইম : Tuesday, March 31, 2020
  • 974 বার
Mirzapur Japa Neta Pic 31 03 2020

মো. জাহাঙ্গীর হোসেন :

করোনা মোকাবেলায় গঠিত জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটিতে এনাম জয়নাল আবেদিনকে সদস্য রাখা হয়েছে।এনাম জয়নাল আবেদীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।তার বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার সিঙ্গারডাক গ্রামে।

সোমবার জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’কে প্রধান সমন্বয়কারী ও মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি’কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি করা হয়েছে।একই সাথে জেলা ও উপজেলা সমূহে সরজমিনে কাজ করার জন্য ৮টি বিভাগীয় কমিটিও গঠন করা হয়। এতে লিয়াকত হোসেন খোকা এমপিকে অতিরিক্ত মহাসচিব করে ঢাকা বিভাগীয় ৪০ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি করা হয়েছে। ঢাকা বিভাগীয় জাতীয় পার্টির কমিটির কমিটিতে পার্টির সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদনীকে সদস্য করা হয়েছে।

এ ব্যাপারে এনাম জয়নাল আবেদীনের সঙ্গে কথা হলে তিনি বলেন, পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের দলের প্রয়োজনে আমাকে যখন যেখানে যে দায়িত্ব দিবেন বিগত দিনের ন্যায় সততা ও আন্তরিকতা দিয়ে সে দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com