1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নেতাকর্মী ধরপাকড়ের অভিযোগ বিএনপির - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

মির্জাপুরে নেতাকর্মী ধরপাকড়ের অভিযোগ বিএনপির

  • আপডেট টাইম : Wednesday, November 23, 2022
  • 549 বার
IMG 20221123 190545

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে নাশকতা করার চেষ্টার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। বুধবার (২৩ নভেম্বর) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য ইমারত হোসেন, মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন খান খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জামুর্কী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম তাপস, গোড়াই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলমাছ হোসেন ও মহেড়া ইউনিয়নের যুবদল নেতা হাফিজুর রহমান স্বপন রয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ বলেন, আমাদের ১০ই ডিসেম্বরের কর্মসূচীকে ব্যর্থ করতে সরকার রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। তাদের কোন অপরাধ নেই। তাদেরকে ঘর থেকে ডেকে নিয়ে মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, শতাধিক ব্যক্তি নাশকতার চেষ্টা করছেন এমন অভিযোগে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। এর সাথে বিএনপির ১০ই ডিসেম্বরের কর্মসূচীর কোন সম্পর্ক নেই। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com