গেল অমর একুশে বই মেলায় শান্তির খোঁজে কাব্য গ্রন্থের মাধ্যমে সাড়া জাগানো তরুণ উদীয়মান কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক ঘটনার উপর কিছুটা প্রতিবাদী ধাঁচের এই কবিতা বেশ সাড়া ফেলে পাঠক মনে।
দুর্দিনের যাত্রী
-কবি জাহিদুল ইসলাম
অগ্নি শিখায় দাহন শেষে আম্ফান এসে দেয় হানা,
করোনাকালেই বন্যা এলো বাঁচার উপায় নেই জানা!
দুর্যোগের এই দেশটাতে আজ সবকিছুতেই পাই মানা,
ন্যায়-নীতির ধার না ধেরে আমরা সবাই দলকানা!
প্রলয়ের এই অন্ধকারে আমরা সবাই যাত্রী,
কেউ জানে না থামবে কবে আঁধার ভরা রাত্রি!
সবকিছুতেই পচন দেখি পচন মোদের অন্তরে;
দুর্নীতি আজ ছড়িয়ে গেছে গ্রাম, শহর আর বন্দরে!
সোনার বাংলা শ্মশান করে সাহেদ পাপিয়া সাবরিনা
বাটপারিতে ভরে গেলে দেশ কাউকেই আর ছাড়ছি না!
আসলে আসুক যতই আঁধার ভয় করি না ঝড় তুফান,
সব বাঁধারে জয় করিতে জেগেছি মোরা নওজোয়ান!
এই তো সময় জেগে উঠার দেশ মাতৃকার সম্মানে,
ঘুমিয়ে ঘুমিয়ে আর কতকাল ঘুমিয়ে থাকার নেই মানে!
Leave a Reply