1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ঈদে মানুষের অসহায়ত্ব ও সীমিত পরিসরের উদযাপন নিয়ে কবি জাহিদুলের নতুন কবিতা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা

ঈদে মানুষের অসহায়ত্ব ও সীমিত পরিসরের উদযাপন নিয়ে কবি জাহিদুলের নতুন কবিতা

  • আপডেট টাইম : Tuesday, May 26, 2020
  • 1006 বার
received 628185704436568

গত বইমেলায় দেশব্যাপী সাড়া জাগানো কাব্যগ্রন্থ ” শান্তির খোঁজে ” এর লেখক, বহুমুখী প্রতিভার অধিকারী কবি জাহিদুল ইসলাম এবারের ঈদে মানুষের অসহায়ত্ব এবং ঘরবন্দী সীমিত পরিসরের উদযাপন নিয়ে এক মর্মান্তিক কবিতা রচনা করেছেন। যা পাঠক হৃদয়কে অনেক বেশি ভারাক্রান্ত করেছে। কবি তার নির্মোহ বাণীর মাধমে যেন হাজারো পাঠকের কথাই গেয়ে গেছেন। সৃষ্টি করেছেন অমর রচনা। নিচে হুবহু কবিতাটি তুলে ধরা হলো।।

মুক্তির সন্ধানে

পৃথিবীর নাকি অসুখ করেছে, সুখ নাই তাই এই ঈদে;
করোনা তোমায় কবর দিয়ে- সুখ উড়াবো ঐ ঈদে!
তোর কারণে বন্দী মোরা ঘরেই থাকি রাত দিনে;
৩ মাস তো হয়েই গেল থাকি না এখন তুই বিনে!

তোর কারণে হয়নি করা সম্প্রীতির সে কোলাকোলি
আর কবে তুই বিদায় হবি বল না এখন খোলাখুলি!
মানুষ মরার মিছিল দেখে করছে সবাই বলাবলি
এইত সময় শুদ্ধ হওয়ার ছেড়ে দিয়ে সব দলাদলি!

তোর কারণে ঈদগাহেতেও দেখলাম কত কড়াকড়ি
এইবার তুই বল না ফেলে যাবার দিনটা সরাসরি!
প্রমিজ করে বলছি মোরা করব না আর মারামারি
অপেক্ষাতেই কাটছে প্রহর করব কবে জড়াজড়ি!

পৃথিবীর না-কি অসুখ করেছে সুখ নাই তাই এই মনে
মহামারীর এই দিনগুলোতে ছটফট করি প্রতিক্ষনে!
ঈদের দিনেও ছাড় পাই নি সুখ নেই তাই এই দিলে
খোদার কাছে হাত তুলে যাই মুক্তির দেখা যদি মিলে!

কবিঃ জাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

One response to “ঈদে মানুষের অসহায়ত্ব ও সীমিত পরিসরের উদযাপন নিয়ে কবি জাহিদুলের নতুন কবিতা”

  1. Avatar of ZAP ZAP says:

    Zaproxy dolore alias impedit expedita quisquam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com