1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
১৪২ বছরে সবচেয়ে উষ্ণতম মাস এ বছরের জুলাই - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা

১৪২ বছরে সবচেয়ে উষ্ণতম মাস এ বছরের জুলাই

  • আপডেট টাইম : Saturday, August 14, 2021
  • 693 বার
107395669 665815820634977 4836458903798273260 n

নিজস্ব প্রতিবেদক

এখন পর্যন্ত রেকর্ড বইয়ের তথ্যে এ বছরের জুলাই মাসটি ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস- এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় বৈজ্ঞানিক ও নিয়ন্ত্রক সংস্থা।
যুক্তরাষ্ট্রের সংস্থাটির তথ্যের বরাতে বিবিসি জানায়, এই জুলাইয়ে স্থলভাগ ও সমুদ্রপৃষ্ঠের সমন্বিত তাপমাত্রা ২০ শতকের গড় তামপাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে শূন্য দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
১৪২ বছর আগে আবহাওয়ার তথ্য সংরক্ষণ শুরুর পর এটাই সর্বোচ্চ তাপমাত্রা। আগের রেকর্ডটি ছিল ২০১৬ সালে এবং ২০১৯ সালেও ওই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
বিশেষজ্ঞদের ধারণা, জলবায়ু পরিবর্তনের দীর্ঘ মেয়াদী প্রভাবের কারণেই এমনটি হয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, জুলাইয়ের এই ‘অনাকাঙ্খিত অবস্থান’ একটি উদ্বেগের কারণ।
বিবৃতিতে এনওএএর প্রশাসক রিক স্পিনরাড বলেছেন, এক্ষেত্রে প্রথমটিই হচ্ছে সবচেয়ে বাজে অবস্থা। নতুন এই রেকর্ড বিশ্বের জন্য জলবায়ু পরিবর্তন যে ব্যাঘাত ঘটানোর পথ নির্ধারণ করেছে। জুলাইয়ে স্থলভাগ ও সমুদ্রপৃষ্ঠের সম্মিলিত তাপমাত্রা ২০১৬ সালের রেকর্ডের চেয়ে শূন্য দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াস বেশি। জুলাইয়ে উত্তর গোলার্ধে ভূ-পৃষ্ঠের তামপাত্রা গড় তাপমাত্রার চেয়ে এক দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা এর আগের ২০১২ সালের রেকর্ডকে ছাপিয়ে গেছে।
তথ্যউপাত্ত আরো বলছে, জুলাই ছিল এশিয়ার সবচেয়ে উষ্ণতম এবং ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস। ইউরোপের উষ্ণতম মাসের রেকর্ডটি হয়েছে ২০১৮ সালে।
এওএএর বিবৃতিতে একটি মানচিত্রও যুক্ত করা হয়েছে, যেখানে জুলাইয়ে তাৎপর্যপূর্ণ জলবায়ু পরিবর্তনজনিত ‘অসঙ্গতিগুলো’ চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, এ বছর বৈশ্বিক গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের গতিবিধি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এ সপ্তাহের শুরুতে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তন বিশ্বের ওপর একটি ‘অভূতপূর্ব’ প্রভাব ফেলছে, বিশেষ করে কিছু পরিবর্তন হয়তো ‘শতাব্দী বা সহস্রাব্দেও ফেরত আনা সম্ভব হবে না’। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই অনুসন্ধানের ফল ‘মানবতার জন্য একটি অশনী সংকেত’। জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সাল থেকে ভূপৃষ্ঠের তাপমাত্রা গত দুই হাজার বছরের মধ্যে যেকোনো ৫০ বছরের চেয়ে দ্রুত বেড়েছে।

নিউজটি শেয়ার করুন..

4 responses to “১৪২ বছরে সবচেয়ে উষ্ণতম মাস এ বছরের জুলাই”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  2. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/de-CH/register?ref=W0BCQMF1

  3. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.bh/register?ref=JW3W4Y3A

  4. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.bh/register?ref=IHJUI7TF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com