1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
রাজধানীতে ফিরেছে পুরনো রূপ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

রাজধানীতে ফিরেছে পুরনো রূপ

  • আপডেট টাইম : Saturday, August 14, 2021
  • 595 বার
107395669 665815820634977 4836458903798273260 n

নিজস্ব প্রতিবেদক

চলমান লকডাউন শিথিলের পর রাজধানীতে ফিরেছে পুরনো রূপ। বর্তমান পরিস্থিতি এমন যে দেশে কোনো করোনা নেই। মানুষের চলাফেরা দেখে বোঝার উপায় নেই যে দেশে কোনো করোনা আছে। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল মানুষের ঢল। বিভিন্ন সড়কেও দেখা গেছে সেই পুরনো রূপ। যানবাহনের ভিড়ে রাস্তায় ছিল যানজট। শুধু তাই নয়, মানুষের মাঝে স্বাস্থ্যবিধির বিন্দু পরিমান বালাই নেই। অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। অধিকাংশ মানুষই থুতনিতে মাস্ক পড়ে থাকেন।  

শনিবার রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে মানুষের ভীড়। যে যেভাবে পারছেন দল বেধে বেরিয়ে পড়ছেন। বিশেষ করে বিকেলের পর থেকে ভিড় বাড়তে থাকে। কারো কারো মুখে মাস্ক থাকলেও বেশির ভাগকেই তা ব্যবহার করতে দেখা যায়নি। সামাজিক দূরত্ব মানতেও দেখা যায়নি তাদের।
বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে দেশে করোনাভাইরাসে মৃত্যু টানা ১৯ দিন পর ২০০-এর নিচে নেমেছে। একই সঙ্গে কমেছে সংক্রমণের হারও। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের নিচে নেমেছে পাঁচ দিন পর।
অন্যদিকে দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়াকে লকডাউনের সুফল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, লকডাউনে দোকানপাট, অফিস-আদালত, গণপরিবহন, জনসমাবেশ ও বিনোদনকেন্দ্র বন্ধ ছিল। যার ফল এখন আমরা পাচ্ছি। অর্থনীতির চাকা সচল রাখতে ও জীবন-জীবিকার সমন্বয়ের জন্য লকডাউন শিথিল করা হয়েছে। তবে ব্যাপকভিত্তিক টিকাদান ও সবাই মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ আর বাড়বে না।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগতির মধ্যেই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শুক্রবার রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় গত ২৩ জুলাই থেকে ১০ আগস্টের বিধিনিষেধ কঠোরভাবে পালিত না হলেও জনসমাবেশ হওয়ার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান বন্ধ থাকায় সংক্রমণ হার কমার ক্ষেত্রে উন্নতি হয়। তবে সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোটিই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি। বিধিনিষেধ শিথিলতার ক্ষেত্রে সরকার কিছুটা তাড়াহুড়ো করছে। এর ফলে সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, তাতে অর্থনীতি আরও বেশি হুমকির মুখে পড়বে। বিধিনিষেধ আরও ১-২ সপ্তাহ চলমান রাখতে পারলে এর পুরোপুরি সুফল পাওয়া যেত।

নিউজটি শেয়ার করুন..

5 responses to “রাজধানীতে ফিরেছে পুরনো রূপ”

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  2. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  3. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  4. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  5. Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/ru/register-person?ref=O9XES6KU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com