1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড

  • আপডেট টাইম : Friday, January 9, 2026
  • 485 বার
IMG 20260109 214337

স্টাফ রিপোর্টার

বালিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রথম দল হিসেবে সেমিফাইনালে টিম মির্জাপুর স্পোর্টস । উদ্বোধনী ম্যাচে চানগাও ওয়ারিয়র্স এর মুখোমুখি হয় টিম মির্জাপুর স্পোর্টস। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মির্জাপুর স্পোর্টস। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট কে কাজে লাগিয়ে মির্জাপুর স্পোর্টস এর ব্যাটসম্যানরা বোলারদের উপর রীতিমতো তান্ডব পরিচালনা করে। তারা ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪২৯ রানের বিশাল সংগ্রহ করে মির্জাপুর স্পোর্টস যা ইতিমধ্যে টেপটেনিস ক্রিকেটে রেকর্ড হিসেবে গণ্য হয়েছে বলে জানা যায়। বিপক্ষ টিম চানগাও ওয়ারিয়র্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে।ফলশ্রুতিতে টিম মির্জাপুর স্পোর্টস ১৫৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে। এই ম্যাচে ৬৪ বলে অপাজিত ২১১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয় সাব্বির আহমেদ (ঢাকা)। ম্যাচের সেরা ব্যাটসম্যান হয় সাইফুল শাওন, ৩২ বলে অপরাজিত ১৩০ রানের ইনিংস। ১৬ বলে ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে রকি(ফেনি)। টিম মির্জাপুর স্পোর্টস এর ক্যাপ্টেন আল-হাদি ৯ বলে ২৪ রান সংগ্রহ করে। ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার নির্বাচিত হয় ইয়াসিন আফ্রিদি। চানগাও ওয়ারিয়র্স এর শিমুলের ৩৪ বলে ৯৭ রান হারের ব্যাবধান কিছুটা কমায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com