মির্জাপুর প্রতিদিন ডেস্ক
আজ সোমবার মনোনয়নপত্র যাচাই বাছাই করে আওয়ামীলীগ মনোনীত একক প্রার্থী হিসেবে সালমা আক্তারকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করেন রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় মেয়র হওয়ার পথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা আক্তার। গতকাল রোববার মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিনেও অন্য কোন দল বা স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা না দেয়ায় একক প্রার্থী হিসেবে তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সালমা আক্তার শিমুল মির্জাপুর পৌরসভার প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিনী।
উল্লেখ্য ১০ অক্টোবর ভোটগ্রহনের তারিখ নির্ধারণ করে ৭ সেপ্টেম্বর মির্জাপুর পৌরসভার তফসীল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৮ সেপ্টেম্বর থেকে মনোনয়ন পত্র বিক্রি হলেও ১৩ সেপ্টেম্বর রোববার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনেও অন্য কোন দলের প্রার্থী বা ব্যক্তি মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়নি। এতে প্রয়াত মেয়রের স্ত্রী সালমা আক্তার এর একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্ধিতায় মেয়র নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.