1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধনের ব্যবস্থা করলেন তাহরীম হোসেন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধনের ব্যবস্থা করলেন তাহরীম হোসেন

  • আপডেট টাইম : Sunday, August 8, 2021
  • 914 বার
231147213 1501781176842322 9060542415840907470 n

মির্জাপুর প্রতিদিন ডেস্ক
মির্জাপুরে বিনামুল্যে করোনা টিকার নিবন্ধনের ব্যবস্থা করেছেন টাঙ্গাইল-০৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেনের পুত্র ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত। মির্জাপুর পৌর ছাত্রলীগের আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হয়। আজ রোববার মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারন মানুষকে বিনামুল্যে করোনা টিকার নিবন্ধন করছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম জানান, টিকাদান কেন্দ্রে সুষ্ঠু ভাবে নিবন্ধন হচ্ছে কিনা সে জন্য একটি মনিটরিং টিম গঠন করেছে উপজেলা ছাত্রলীগ। টিকাদান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ছাত্রলীগের এই বিনামুল্যে নিবন্ধন কার্যক্রম অব্যহত থাকবে। তারা আরও বলেন, শেখ রাসেল হাসান রকি, আবু বক্কর সিকদার, ওয়াকিল আহমেদ, মোবারক হোসেন, মারুফ হোসেন, অনিকসহ অন্যন্য নেতাকর্মীরা নিবন্ধন বুথে সেবা দিচ্ছে।
এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের দিক নির্দেশনায় বিনামুল্যে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

2 responses to “মির্জাপুরে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধনের ব্যবস্থা করলেন তাহরীম হোসেন”

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  2. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com