1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

  • আপডেট টাইম : Tuesday, June 23, 2026
  • 41 বার
Messenger creation F896BC0D 7DAF 4DC9 A004 880F4E3C237A

মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) পৃথক সাধারণ সভা ও মতবিনিময়ের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি চূড়ান্ত করা হয়। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

৬৬ নং বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মো. মঞ্জুরুল ইসলাম সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আব্দুস ছাত্তার সিকদার, দাতা সদস্য মনির হোসেন, বিদোৎসাহী সদস্য বিথী আক্তার, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা গোপাল চন্দ্র শীল, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি তোফাজ্জল হোসেন, শিক্ষক প্রতিনিধি দেওয়ান মোহাম্মদ আজাদ রহমান। অভিভাবক সদস্য হিসেবে আছেন বৃষ্টি মল্লিক, শহিদুল ইসলাম, মিতু আক্তার।

এসময় মির্জাপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এস.এম ফাতেমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনজুর হোসেন, বহুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছামাদ মিয়া, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসাইন, বহুরিয়া ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার রেদুয়ান সিকদার রতন, বহুরিয়া ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com