1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে এক স্বাস্থ্যকর্মীসহ আরও দুইজন করোনা আক্রান্ত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে এক স্বাস্থ্যকর্মীসহ আরও দুইজন করোনা আক্রান্ত

  • আপডেট টাইম : Tuesday, May 5, 2020
  • 3229 বার
p086qbqx

মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাসদুসা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ উপজেলার ৫ জন করোনা পজিটিভ হলেন। তাদের মধ্যে এক নারী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আক্রান্ত দুইজনের একজন উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামের ৩৩ বছরের এক স্বাস্থ্যকর্মী। সে একটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’র দায়িত্বে রয়েছেন। অপরজন আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের ৪২ বছরের এক দিনমজুর বলে জানা গেছে। তাদের চিকিৎসার ব্যবস্থা নেয়াসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণার প্রস্তুতি চলছে বলে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম জানান, গতকাল সোমবার পর্যন্ত এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ২৪৮ জনের করোনা নেগেটিভ এবং ৫ জনের পজিটিভ এসেছে। এর আগে ৭ এপ্রিল নারায়ণগঞ্জের পলি ক্লিনিকের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অখিল চন্দ্র সরকারের করোনা পজিটিভ হলে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে ২৪ এপ্রিল বাড়ি আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, আক্রান্তদের স্বাস্থ্যের বিষয়ে সরেজমিনে খোঁজ নিয়ে উর্ধবতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চিকিৎসা ব্যবস্থাসহ আশপাশের বাড়ির লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

One response to “মির্জাপুরে এক স্বাস্থ্যকর্মীসহ আরও দুইজন করোনা আক্রান্ত”

  1. Avatar of backbiome backbiome says:

    Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com