1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

  • আপডেট টাইম : Tuesday, August 24, 2021
  • 722 বার
5.. Copy

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলা এবং ১৯ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের বরাত দিয়ে এমন একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আনুষ্ঠানিকভাবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি একাডেমিক কাউন্সিলের কোনো সভাও অনুষ্ঠিত হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিং রয়েছে। সেখানে হল খোলার প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এটা করোনা পরিস্থিতি এবং জাতীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আজ প্রভোস্ট কমিটির মিটিং রয়েছে সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
প্রভোস্ট কমিটির মিটিংয়ে কোনো সিদ্ধান্ত আসবে কি না জানতে চাইলে তিনি বলেন, মিটিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এটা প্রভোস্ট কমিটির মিটিং, এখানে হলের সার্বিক বিষয়ে আলোচনা হবে। যেকোনো সিদ্ধান্ত নিতে আমাদের বিভিন্ন ফোরাম আছে।জানতে চাইলে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, সন্ধ্যা ৭টায় আমাদের মিটিং রয়েছে। সেখানে হল খোলার বিষয়ে আলোচনা হবে। আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে।
এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেন, বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে এমন কোনো রকম আলোচনা হয়নি। একাডেমিক কাউন্সিলের সভাও নেই, সিদ্ধান্ত আসবে কীভাবে। এসব গুজবে কান দেওয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন..

4 responses to “ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.com/vi/register?ref=WTOZ531Y

  2. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  3. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  4. Avatar of Registro Registro says:

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com