1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান

  • আপডেট টাইম : Thursday, August 19, 2021
  • 630 বার
11...

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে পোশাক কারখানার মালিক, শ্রমিক-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কারখানা ও নিজ নিজ বাসাবাড়ি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
বুধবার চট্টগ্রামস্থ ইউনি গার্মেন্টস লিমিটেডের কারখানায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া  প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য আয়োজিত সভায় শ্রমিক কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পোশাক শ্রমিকসহ জনগণকে সচেতন করতে বিজিএমইএ এ সভার আয়োজন করে।
বিজিএমইএ সভাপতি বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। স্থির পানিতে এডিস মশা বংশ বৃদ্ধি করে। তাই এডিস মশা নিয়ন্ত্রণে মশার উৎপত্তিস্থল ও প্রজনন উৎসে নজর দিতে হবে।” তিনি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধক লিফলেটও বিতরণ করেন।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিএমইএর ধারাবাহিক কর্মসূচির আওতায় বিজিএমইএ নেতৃবৃন্দ ইউনি গার্মেন্টস কারখানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালকবৃন্দ আব্দুল্লাহ হিল রাকিব, হারুন অর রশিদ, নাভিদুল হক, মো. ইমরানুর রহমান, তানভির হাবিব, এ এম. শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকি), এম, এহসানুল হক, সাবেক পরিচালক ও কাস্টমস (সমুদ্র) বিষয়ক বিজিএমইএ এর স্থায়ী কমিটির চেয়ারম্যান অঞ্জন শেখর দাশ এবং ইউনি গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সারওয়ার রিয়াদও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

2 responses to “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান”

  1. Avatar of pmymd pmymd says:

    can i purchase generic clomiphene prices cost clomid without insurance order clomiphene without rx how can i get generic clomid without dr prescription where can i get generic clomiphene pill order cheap clomiphene pill clomid tablete

  2. Avatar of binance binance says:

    Reading your article helped me a lot and I agree with you. But I still have some doubts, can you clarify for me? I’ll keep an eye out for your answers. https://www.binance.com/register?ref=IHJUI7TF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com