1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
খালেদার ৬ জন্মদিন তামাশা ছাড়া আর কিছুই নয়: কাদের - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি পাপন সম্পাদক নাজমুল ৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

খালেদার ৬ জন্মদিন তামাশা ছাড়া আর কিছুই নয়: কাদের

  • আপডেট টাইম : Saturday, August 14, 2021
  • 637 বার
4..

নিজস্ব প্রতিবেদক

বিএনপি যাকে দেশনেত্রী বলে তার (খালেদা জিয়া) জন্মদিন ছয়টি, এর চেয়েও বড় তামাশা ছাড়া আর কিছুই নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বিএনপি মহাসচিবের কাছে জানতে চান আপনারা কর্মসূচি পরিবর্তন করেছেন কিন্তু খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের কর্মসূচিতো রয়েই গেল। এর শেষ কোথায় তাও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান ওবায়দুল কাদের।
শনিবার জাতীয় শোকদিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। ওবায়দুল কাদের পরাজিত ও প্রতিক্রিয়াশীল চক্রের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ উদার গণতন্ত্র এবং রাজনীতিতে বিশ্বাসী বলে এত রক্তঘাতের পরেও এদেশে আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড ১৫ আগস্ট উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় কালিমালিপ্ত অধ্যায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দীন আহমেদের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন স্বাস্ব্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
এছাড়াও বিএসএমএমইউতে বক্তব্য রাখেন স্বাশিপের সভাপতি ডা. ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক ডা. এমএ আজিজ, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  ডা. রোকেয়া সুলতানা।

নিউজটি শেয়ার করুন..

5 responses to “খালেদার ৬ জন্মদিন তামাশা ছাড়া আর কিছুই নয়: কাদের”

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  2. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  3. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  4. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  5. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com