1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
সুষ্ঠু ভোট, নিরপেক্ষ ভোট মানেই বিএনপি’র বিজয়- সাবেক এমপি কালাম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’

সুষ্ঠু ভোট, নিরপেক্ষ ভোট মানেই বিএনপি’র বিজয়- সাবেক এমপি কালাম

  • আপডেট টাইম : Monday, March 17, 2025
  • 288 বার
IMG 20250317 215652

মোঃ জুবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত টাঙ্গাইল -০৭ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন সুষ্ঠু ভোট, নিরপেক্ষ ভোট মানেই বিএনপি’র বিজয়।

সোমবার (১৭ মার্চ) উপজেলার বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বহুরিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশটাকে আবদ্ধ করে রেখেছিলো। তারা মনে করেছিলো তারাই দেশের মালিক। তারা যা বলবে তাই শুনতে হবে। ইচ্ছে করলে যাকে খুশি তাকে পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে যেত, ইচ্ছে হলেই মামলা দিতো। তাদের আমলে যোগ্যতার কোন মূল্য ছিলোনা, মেধার কোন মূল্য ছিলোনা।

বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রীর সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ। এছাড়া ইফতার মাহফিলে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, কার্যকরি সদস্য আব্দুস ছাত্তার সিকদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ বিএনপির সহ¯্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com