1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আবেদীন জনী’র কবিতা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আবেদীন জনী’র কবিতা

  • আপডেট টাইম : Wednesday, March 4, 2020
  • 794 বার
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আবেদীন জনী’র কবিতা 1

বাংলার বাতিঘর

মুজিবুর নামটি বললে বাংলাদেশ নামটি বলা হয়ে যায়
বাংলাদেশ নামটি বললে মুজিবুর নামটিও উচ্চারিত হয়ে যায়
কেননা,তিনিই ‘বাংলাদেশ’ শব্দের জন্মদাতা
স্বাধীনতা নামের এ মহাকাব্যটির কবি, বাংলার বাতিঘর

যতবার দেখি শিশুর কোমল মুখ, ফুলের বাগান, ফসলের খেত, কৃষকের হাসি
শ্রমিকের-মজুরের গ্রন্থিল পেশিতে সৃষ্টির উচ্ছ্বাস
যতবার চেয়ে দেখি এই সবুজ ব-দ্বীপ, ততবার আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুরকেই দেখি

হে পৃথিবী,মুজিব আখ্যান পাঠ করে জেনে নাওÑ
একজন মানুষ কীভাবে পিতা হয়ে ওঠে একটি জাতির
একজন মানুষ কীভাবে হয়ে ওঠে মৃত্যুহীন, চিরঞ্জীব

আজো এই বাংলায়
মুজিবুর থেকে আসে সৃজনের অনবদ্য সুর, বেজে চলে বাতাসে বাতাসে
মুজিবুর থেকে আসে ষোলো কোটি প্রাণে স্বপ্নের রোদ্দুর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com