দেওয়ান মোহাম্মদ সামান উদ্দিন
গাজীপুরের কালিয়াকৈর পশ্চিম চন্দ্রায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গ্রাম বাংলা বিদ্যালয়ের এক যুগ পুর্তি উপলক্ষে শেষ হয়ে গেল দুইদিন ব্যাপি জমজমাট পিঠার আসর। ২য় দিনে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান। এর আগে রবিবার বিদ্যালয়ের সংলগ্ন মাঠে এই পিঠা উৎসবের শুভ উদ্ভোধন করেন কালিয়াকৈর নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। তবে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার। শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। যখনই পিঠা-পায়েস, পুলি কিংবা নাড়ুর কথা উঠে তখনি যেন শীত ঋতুটি আমাদের চোখে ও মনে ভেসে ওঠে। প্রতি শীতেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা পুলির উৎসব।
সোমবার রাতে জমজমাট সাংস্কৃতির মধ্য দিয়ে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক নাজমুল হক সাহেব মেলার সমাপ্তি ঘোষনা করেন।
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.