1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা পেশওয়ারীর ইন্তেকাল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা পেশওয়ারীর ইন্তেকাল

  • আপডেট টাইম : Tuesday, April 14, 2020
  • 978 বার
FB IMG 1586870631556

স্টাফ রিপোর্টারঃ খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রবীণ রাজনীতিবিদ মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারীর ইন্তিকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ
ঢাকা, ১৪ এপ্রিল ২০২০: খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রবীণ রাজনীতিবিদ মির্জাপুরের পীর মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারী আজ ১৪ এপ্রিল বিকাল ৪টায় টাঙ্গাইল মির্জাপুর কুমিদিনী হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি দীর্ঘ দিন যাবৎ পাকস্থলির সমস্যায় ভুগছিলেন। আজ সকালে তার অবস্থার অবনতি হলে মির্জাপুর কুমিদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে ২ মেয়ে নাতি-নাতনিসহ বহু ভক্ত ও গুনগ্রাহী রেখে যান। দেশ জাতি ও ইসলামের পক্ষে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে অগ্রনী ভূমিকা পালন করেন। আজ বাদ এশা মির্জাপুরের গোরাইলে তার প্রতিষ্ঠিত মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে গোরাইলস্থ পারিবারিক গোরস্তানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
শোক: খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রবীণ রাজনীতিবিদ মির্জাপুরের পীর মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারীর ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ও কর্মবীর নেতা ছিলেন। দেশ জাতি ও ইসলামের পক্ষে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে অগ্রনী ভূমিকা পালন করেছেন। তিনি আমৃত্য দ্বীনের প্রচার-প্রসার আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়। নেতৃদ্বয় মরহুম মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
খেলাফত মজলিসের নায়েবে আমীর মির্জাপুরের পীর মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারীর ইন্তিকালে আরো শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি ডা: রিফাত হোসেন মালিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হক, খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা সভাপতি মুফতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল ্আলম মনসুর ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মনির হোসেন, শ্রমিক মজলিসের সভাপতি হাজী নূর হোসেন ও সাধারণ সম্পাদ মো: আবুল কালাম. ডক্টর সোসাইটি অব বাংলাদেশ (ডিএসবি) এর সভাপতি ডাঃ আবদুল্লাখ খান, ব্যাংকার্স সোসাইটির সভাপতি আবদুস সামাদ সরকার ও সেক্রেটারী মুফতি সাইফুল হক। জাতীয় সাংস্কৃতিক ফোরামের নির্বাহী সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান। দাবানল শিল্পীগোষ্ঠীর সভাপতি মুফতি আনিস আনসারী ও নির্বাহী পরিচালক হাফেজ দেলোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com