1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
কালিয়াকৈরে পৌর কাউন্সিলরের বাড়িসহ দুটি বাড়িতে অগ্নিকান্ড - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

কালিয়াকৈরে পৌর কাউন্সিলরের বাড়িসহ দুটি বাড়িতে অগ্নিকান্ড

  • আপডেট টাইম : Sunday, December 29, 2019
  • 822 বার
bandicam 2019 12 04 15 50 22 916

দেওয়ান সামান উদ্দিন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে পৌর কাউন্সিলরের বাড়িসহ দুটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই দুই বাড়ি ১২টি কক্ষ, কক্ষের ভিতরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার পুর্বচান্দরা এলাকায় দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমে একটি কক্ষে আগুনের সুত্রপাত হয়। পরে দুটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পাশে থাকা ব্লু-ওশেন ফুটওয়্যার লিমিটেড নামে একটি ফ্যাক্টরী থেকে পানি সরবরাহ করলে আগুন নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। ততক্ষণে পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আকুল ও শহিদুল ইসলামের বাড়ির ১২টি কক্ষ পুড়ে যায়। ওই দুই বাড়ি ১২টি কক্ষ, কক্ষের ভিতরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাৎক্ষনিক খাবারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য অর্থিক অর্থ প্রদান এবং তাদেরকে পুর্ণবাসনের জন্য কালিয়াকৈর পৌরসভা থেকে সহযোগীতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com