1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
আমরা আর কোন বাধা মানবোনা- সাবেক এমপি কালাম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

আমরা আর কোন বাধা মানবোনা- সাবেক এমপি কালাম

  • আপডেট টাইম : Tuesday, May 30, 2023
  • 487 বার
received 6314475135277659

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারকের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকাল ১১ টায় মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির অফিস প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল ০৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে এতোদিন অনেকে আমাদের তালিকা করেছেন, ছবি তুলেছেন। কিন্তু সামনে আমরা আর কোন বাধা মানবোনা। গণন্ত্রাতিক আন্দোলনে যারা বাধার সৃষ্টি করবে এবার আমরা তালিকা করবো, ছবি তুলবো। এসময় চুড়ান্ত আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন তিনি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর ও স্থানীয় সরকারের নির্বাচিত দলীয় নেতা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com