1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সংবাদকর্মীসহ করোনায় আক্রান্ত ৪, মোট আক্রান্ত ১৪ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে সংবাদকর্মীসহ করোনায় আক্রান্ত ৪, মোট আক্রান্ত ১৪

  • আপডেট টাইম : Thursday, May 14, 2020
  • 2088 বার
received 549803609264451 mh1588930920333

তুষার স্যানাল: টাঙ্গাইলের মির্জাপুরে কোন ধরনের উপসর্গ ছাড়াই নতুন করে সংবাদকর্মীসহ করোনায় আক্রান্ত হয়েছে আরোও ৪জন। আজ বৃহস্পতিবার সকালে তথ্যটি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। আক্রান্তরা হলেন, বাওয়ার কুমারজানি গ্রামের বাসিন্দা (৪৫) (সংবাদকর্মী), উপজেলা প্রশাসনের নৈশ প্রহরী (৩৬), কৃষি অফিসের নৈশ প্রহরী (৪৮), পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা (১৪)।

জানা যায়, গত সোমবার উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ ২৭ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে গত মঙ্গলবার প্রেরণ করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার প্রাপ্ত রিপোর্টে সংবাদকর্মীসহ উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের ২ জন নৈশ প্রহরী ও পুরাতন বাসস্ট্যান্ডের বাসিন্দা এক কিশোরের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে মির্জাপুর উপজেলায় করোনায় আক্রান্ত হলো ১৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com