1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কর্মহীন পরিবারে খাদ্যসহায়তা দিলেন আ,লীগ নেতা ইজ্জত আলী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে কর্মহীন পরিবারে খাদ্যসহায়তা দিলেন আ,লীগ নেতা ইজ্জত আলী

  • আপডেট টাইম : Thursday, April 16, 2020
  • 851 বার
Mirzapur Ezzat Ali Jony Pic 15 04 2020


মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গালের মির্জাপুরে নিজ অর্থায়নে শতাধিক কর্মহীন দরিদ্র পরিবারে খাদ্যসহায়তা দিয়েছেন
আওয়ামীলীগ নেতা ইজ্জত আলী জনি।
বুধবার দুপুরে ‘মানবতার হাত’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় উপজেলার তরফপুর
ইউনিয়নের খলিয়াজানী, মাঝিপাড়া পালপাড়া ও শীলপাড়ায় তিনি এ খাদ্যসহায়তা দেন। তার
দেয়া খাদ্যসহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ ও
১ কেজি লবন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন,
উপজেলা সমবায় কর্মকর্তা অামিনা পারভীন, সমস্বয়কারী মো: অাশরাফুল ইসলাম, তরফপুর ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত মোমেন শাজাহান, ওমর চাঁন সরকার, মুক্তিযোদ্ধা সুনীল দাস,
শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক শফি, ছাত্রলীগ নেতা তুষার সরকার, সুকান্ত সরকার প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ও মানবতার হাত সংগঠনের উদ্যোক্তা
ইজ্জত আলী জনি জানান, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিগত কয়েক বছর আগে
তিনি উদ্যোগ নিয়ে এলাকার যুব সমাজকে সংগঠিত করে ‘মানবতার হাত’ নামে একটি স্বেচ্ছাসেবী
সংগঠন করেন।এই সংগঠনের উদ্যোগে ইতিপূর্বেও কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যস সহায়তা
দেয়াসহ সচেতনামূলক কার্য়ক্রম পরিচালনা করা হয়েছে। আজ প্রশাসনের লোকজনের উপস্থিতিতে
খলিয়াজানী, মাঝিপাড়া, পালপাড়া ও শীলপাড়ায় কর্মহীন শতাধিক পরিবারে খাদ্যসহায়ত দেয়া
হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com