1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

  • আপডেট টাইম : Sunday, November 8, 2026
  • 66 বার
IMG 20261108 WA0002

মোহাম্মদ নাজমুল ইসলামঃ
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শওকত আকবর ও মো. জুলহাস মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার তাজউদ্দিন সিকদার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃর্ধা।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে দিবসটির চেতনা ও আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ওসি আব্দুল্লাহ আল মামুন তাঁর বক্তব্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ তুলে ধরেন। তিনি বলেন, তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করে রাখার পরিপ্রেক্ষিতে সিপাহী ও জনতার সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে তাঁকে মুক্ত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই দিবসটি সিপাহী-জনতার বিপ্লব হিসেবে পরিচিতি লাভ করে।
সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে আগের দিন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান মুক্ত হন। পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ইতিহাসে বহুদলীয় গণতন্ত্রের বিকাশে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ১৯৭৫ সাল বাঙালি জাতির জীবনে একটি ঘটনাবহুল ও কলঙ্কজনক অধ্যায়। ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটাপন্ন। ওই সময় সেনানিবাসে গৃহবন্দি থাকা তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সিপাহী ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগে মুক্ত করা হয়।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের দুঃখ-দুর্দশার কথা শুনতেন এবং দেশের কল্যাণে কাজ করতেন। তাঁর আদর্শে বিশ্বাসী হিসেবে আমরাও জনগণের কল্যাণে কাজ করতে চাই। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে। ১৯৯১ এবং ২০০১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে।তার শাসনামলে গণতন্ত্রকে সুসংগঠিত করতে আপোষহীন আন্দোলন করে গেছেন এজন্য তাকে গণতন্ত্রের প্রশ্নে আপোষের নেত্রীও বলা হয়। তারই ধারাবাহিকতায় , গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন।প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কাজের সঙ্গী হিসেবে মির্জাপুরবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com