1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন

মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম : Saturday, October 17, 2026
  • 11 বার
IMG 20261017 224158

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইব্রাহিম খান রিয়াদ নামে এক মাদরাসা পরিচালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল কোরআন মডেল মাদরাসায় আবাসিক ৫-৬ জন ছাত্রকে বিভিন্ন সময়ে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ইব্রাহিম খান রিয়াদের বিরুদ্ধে। শুক্রবার আবাসিকের এক ছাত্র ছুটিতে বাড়িতে গেলে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।

পরে ওই ছাত্রের অভিভাবকরা বিষয়টি মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ও ভাতগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য জিয়ারত হোসেনকে জানান।

শনিবার বিকেলে অভিযোগের বিষয়ে মাদরাসায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত এলাকাবাসী মাদরাসা পরিচালক ইব্রাহিম খান রিয়াদকে গণধোলাই দেন। পরে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজন ছাত্র তার পরিবারের কাছে বিষয়টি জানানোর পর তারা বিষয়টি আমাদের অবগত করেন। পরে এ নিয়ে মাদরাসায় বসা হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ইব্রাহিম খান রিয়াদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়ার পর প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com