1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

  • আপডেট টাইম : Monday, October 5, 2026
  • 18 বার
IMG 20261005 WA0006

মোহাম্মদ নাজমুল ইসলামঃ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মির্জাপুর উপজেলা প্রশাসন ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গুণী শিক্ষকদের ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
সংবর্ধিত শিক্ষকদের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওসমান গনি; কারিগরি কলেজের বিএম শাখায় আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন এবং গ্রাম বাংলা বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আরহাদ আলী রয়েছেন।
আলিম মাদ্রাসা পর্যায়ে বানিয়ারা বাবুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন ও উপাধ্যক্ষ মো. আলী আজমকে সংবর্ধনা দেওয়া হয়।
মাধ্যমিক পর্যায়ে রানা শাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সপেক্টর দেওয়ান মোজাম্মেল, পলাশতলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আবুল হোসেন, পাথরঘাটা দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম আজাদ এবং মির্জাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিনকে এবং কারিগরি শাখায় ট্রেড ইন্সপেক্টর মোহাম্মদ ফিরোজ পাহলোয়ান কে সম্মাননা দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ৬৮ নম্বর বরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান, ত্রিমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল হোসেন ও মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আন্জুমানারা আক্তারকে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধিত করা হয়।
এ ছাড়া জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জনকারী শিক্ষকদেরও অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন বরাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিলুর রহমান খান, পোস্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরফুন নিসা খানম, গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আন্জুমানারা আক্তার, কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান শিকদার, সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রায় এবং গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রায়।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওসমান গনি, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জামুর্কী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান রুবেল চৌধুরী, মির্জাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আকিবুর রহমান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ ইবনে আবুল হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, “শিক্ষক জাতির দর্পণ। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনন্য। শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা ছিল, আছে এবং থাকবে।”
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের ছাত্র। আমার কোনো ভুলত্রুটি থাকলে আমাকে ছাত্র মনে করে সংশোধন করে দেবেন—এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও বর্তমানে তিনি মির্জাপুরের সংসদ সদস্য। দল-মত নির্বিশেষে মির্জাপুরের সব মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মানুষের জন্য রাজনীতি করেন এবং মানুষের মাঝেই বেঁচে থাকতে চান।
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রম আয়োজনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com