স্টাফ রিপোর্টার
মির্জাপুরে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা শেষে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মির্জাপুর উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ সোমবার উপজেলা প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন খান-এর নেতৃত্বে এলজিইডি দপ্তরে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) তারিক আজিজ, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিনসহ এলজিইডি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্প এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করা হয়। এ সময় মির্জাপুরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে গুরুতারোপ করা হয়।