1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

  • আপডেট টাইম : Saturday, May 23, 2026
  • 25 বার
IMG 20260523 WA0014

স্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন তরফপুর ইউনিয়নের ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড ২০২৬ শনিবার (২৩ মে) সকাল ১০টায় ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

গ্রামীণ শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বাড়াতে তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্যোগে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তরফপুর ইউনিয়নসহ ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অলিম্পিয়াডে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মোট ২৮ টি পুরস্কার বিতরণসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের বিজ্ঞান ক্লাব পাঠাগারের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা, ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাঃ শাহজাহান সিরাজ।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মল্লিক।
ব্যবস্থাপনায় ছিলেন তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, তরফপুর ইউনিয়নকে শিক্ষাক্ষেত্রে একটি মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও বড় পরিসরে বিভিন্ন শিক্ষামূলক আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com