1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে

  • আপডেট টাইম : Monday, May 4, 2026
  • 4 বার
IMG 20260504 170459

সাজ্জাদ হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৪ মে) সকালে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের আবেদন জানিয়ে আত্মসমর্পন করলে বিচারক সাগর তালুকদার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণকারী হলেন, মির্জাপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন।

জানা গেছে, গত ৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দাবীতে কালিয়াকৈর থেকে একটি মিছিল এসে মির্জাপুর হাইওয়ে থানায় হামলা করে ওই মিছিলে ইমন মিয়া অংশগ্রহণ করে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গুলি করলে সে লুটিয়ে পড়ে । পরে তাকে শিক্ষার্থীরা উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করে । ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীণ অবস্থায় ইমনের মৃত হয়। এ ঘটনায় ১৫৭ জনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার শামীম আল মামুনকে আসামি করা হয়।

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ নেতা মির্জাপুরে জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি। সে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে আদালত থেকে কড়া পুলিশি পাহারায় তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com