নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর (টাঙ্গাইল) :
মির্জাপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট তরুণ সমাজসেবক এবং হালিম আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাক্তার আল আমিন উজ্জ্বল এক ব্যতিক্রমী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) পৌরসভার স্নেহের ছোট ভাই এবং ২০০০ ব্যাচের বন্ধু মহলের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্ধুদের জন্য বিশেষ উপহার ইফতারের আগে উপস্থিত বন্ধুদের প্রতি ভালোবাসা ও বন্ধুত্বের নিদর্শন স্বরূপ সবাইকে একরঙা বিশেষ ঈদের পাঞ্জাবি উপহার দেন ডা. উজ্জ্বল।
মেয়র পদপ্রার্থী ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ডা. আল আমিন উজ্জ্বল বলেন,পৌরবাসী আমাকে যেভাবে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তাতে আমি অভিভূত। আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মির্জাপুর পৌরসভাকে একটি আধুনিক, সেবামূলক এবং মাদকমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। আজ আমার শৈশবের বন্ধুদের সাথে ইফতার করতে পেরে এবং তাদের মুখে হাসি দেখতে পেরে আমি আনন্দিত। উপস্থিত ব্যক্তিবর্গ বন্ধুদের উপস্থিতিতে এই মিলনমেলায় ২০০০ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন ডি এম সুমন, শের এ জালাল, কায়ছার আহমেদ চপল, ইমন সিকদার, রুবেল মিয়া,মৃদুল, মকবুল, মিজানুর, আবু সাঈদ, বুলবুল,কাওছার মৃর্ধা,তাজুল ইসলাম, পলাশ বনিক, আলী আকবর, আমিনুর, ইয়াছিন ইসলাম হীরা ও নুরুল হুদাসহ আরও অনেকে।
ক্রমবর্ধমান জনপ্রিয়তা তরুণ এই চিকিৎসক ও সমাজসেবক দীর্ঘ দিন ধরে মির্জাপুর পৌর এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।