মোঃ হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক (৮ মার্চ) নারী দিবস পালিত হয়েছে। সকাল দশটায় র্যালিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন। সাড়ে দশটায় নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা। প্রাণি সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নারি প্রতিনিধি অংশ নেন।