1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত

  • আপডেট টাইম : Saturday, February 21, 2026
  • 269 বার
IMG 20260221 104725

মোঃ সাজ্জাদ হোসেন, স্টাফ রিপোর্টার
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মির্জাপুর কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের পুষ্পস্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এসময় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

পরে পুলিশের পক্ষে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার পক্ষে পৌর প্রশাসক মো.তারেক আজিজ , উপজেলা পরিষদের পক্ষে উপজেলা প্রশাসক সুরাইয়া ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে সভাপতি মো.তাজ উদ্দিন সিকদার, উপজেলা বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, পৌর বিএনপির পক্ষে সভাপতি হযরত আলী মিঞা, মির্জাপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি সোহেল মহসীন শিপন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি পক্ষে মীর আনোয়ার হোসেন টুটুলসহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহিদদের স্মরণে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া উপজেলা প্রশাসন আয়োজনে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com