1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Tuesday, February 3, 2026
  • 353 বার
IMG 20260203 212611

সাজ্জাদ হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর ৫৭তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় পিটিসি প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত সমাপনী কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন প্রধান অতিথি অ্যাডিশনাল আইজি(ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রশিক্ষণলদ্ধ জ্ঞানের আলোকে কর্মজীবন পরিচালনা করতে হবে। তোমরা সম্পূর্ণ মেধার মাপকাঠিতে বাংলাদেশ পুলিশে নিয়োগ লাভ করেছো। সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় পিটিসি টাঙ্গাইলের কমান্ডান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম, অ্যাডিশনাল ডিআইজিবৃন্দ পিটিসিতে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টিআরসি ৫৭তম ব্যাচে মোট ৪২৫ জন কনস্টেবল তাদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com