1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

মির্জাপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, November 1, 2025
  • 406 বার
IMG 20251101 WA0007

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর (শুক্রবার) বিকেল ৫টায় উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের গোড়াই উচ্চ বিদ্যালয়ের মাঠে গোড়াই ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদবৃন্দ, জুলাই আন্দোলনে নিহত সকল শহীদ এবং গোড়াই ইউনিয়নের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুর রহমান আরিফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন শিকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আবুল হোসেন, গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম নুরু ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েল।

এ সময় উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com