1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে তানভীরের কবর জিয়ারত ও শোকাহত পরিবারে বিএনপি নেতৃবৃন্দের সমবেদনা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে তানভীরের কবর জিয়ারত ও শোকাহত পরিবারে বিএনপি নেতৃবৃন্দের সমবেদনা

  • আপডেট টাইম : Sunday, July 27, 2025
  • 421 বার
Messenger creation 5C84939C E477 49BE BF26 31A0B4344647

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্র তানভীর আহমেদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তানভীর আহমেদের কবর জিয়ারত এবং তাঁর শোকাহত পরিবারের খোঁজখবর নিতে আজ রোববার (২৭ জুলাই) মির্জাপুরে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী জননেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সিনিয়র যুগ্ম-সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তানভীরের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com