1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ইন্টারভেনশনাল পালমোনলজির ওপর সেমিনার অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে

মির্জাপুরে ইন্টারভেনশনাল পালমোনলজির ওপর সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, July 26, 2025
  • 450 বার
Messenger creation 7B5A7106 DAD2 4EA7 857E 0765B850CBF5

হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ইন্টারভেনশনাল পালমোনলজির ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টায় মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিপিপতি হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও হাপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আব্দুল হালিম।
ড্রাগ ইন্টারন্যাশনালের সহায়তায় কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাক্তার প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে সেমিনারে গবেষণা মূলক প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর মেডিকেল কলেজের রেসপাইটরি মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার মোফাজ্জল হায়দার সিদ্দিকী। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির ও ড্রাগ ইন্টারন্যাশনালের প্রতিনিধি শাহরিয়ার হোসেন।। ডাক্তার মোফাজ্জল হায়দার সিদ্দিকী তার প্রবন্ধে বলেন, ইন্টারভেনশনাল পালমোনোলজি হল পালমোনোলজির একটি বিশেষ ক্ষেত্র যা ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতির মাধ্যমে ফুসফুস এবং শ্বাসনালীর রোগ নির্ণয় ও চিকিৎসার উপর দৃষ্টি নিবদ্ধ করে। ফুসফুসের ক্যান্সার, সিওপিডি, এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, ফুসফুসের ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইকটেসিস, প্লুরাল ইফিউশন হল ইন্টারভেনশনাল পালমোনোলজির মূল বিষয়।
ডাক্তার মোফাজ্জল হায়দার সিদ্দিকী তার বক্তব্যে বলেন, ইন্টারভেনশনাল পালমোনোলজি চিকিৎসার একটি আধুনিক এবং কার্যকর উপায়, যা এজমা, পুলুরাল ইফিউশন বা বুকের পানি বারবার না জমার চিকিৎসা, ফুসফুসের টিউমার ধ্বংসের চিকিৎসা করা হয়।রোগীদের জন্য অস্ত্রোপচারের ঝুঁকি কমিয়ে দ্রুত আরোগ্য লাভের সুযোগ তৈরি করে। সেমিনারে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজের শিক্ষক ,চিকিৎসকবৃন্দ ও ৫ম বর্ষের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com